Saturday, November 21, 2015

ইচ্ছে শক্তি

আত্ম জ্ঞান এর লক্ষে সরাসরি পৌঁছানর যুক্তি গ্রাহ্য কোন পথ নেই । একটি জিনিস জিনিস আমরা সকলে চাই । তা হল সাফল্য ।  পার্থিব সমৃদ্ধি  কিংবা আধ্যত্ম জ্ঞান । ধর্ম নিরপেক্ষ বা আধ্যত্মিক বৃত্তে যত আনুগত্য থাক না কেন । আমরা ব্যর্থ হতে চাই না আমরা সকলে চাই সফল হতে । খুব অল্প সংখ্যক মানুষ সফল হতে পাড়লেও কার্যত অধিকাংশ ব্যর্থ হয় ।
জীবনের সাফল্য নির্ভর করে তার ইচ্ছা শক্তির মাত্রার উপর । আধুনিক বিজ্ঞান মানুষ কে যন্ত্রে পরিণত করে দিচ্ছে । ইচ্ছে শক্তি কে জাগাতে না পারলে আত্ম উন্নতি প্রায় অসম্ভব ।অথচ ইচ্ছা শক্তির সাহায্যে ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনের নৈরাজ্য জনক অবস্থা কে আমুল বদলে দিতে পারি । চার্চিল যাকে অর্ধ নগ্ন ফকীর বলতেন সেই গান্ধীজী ইচ্ছা শক্তি র প্রভাবে গোঁটা পৃথিবী ঔ পেনিবেশিক বিরুদ্ধে পরাধীন দেশের সব মানুষ আন্দোলনে নেমে ছিলেন ।
 ইচ্ছে শক্তি থাকলে মানুষ শূন্য থেকেও সব কিছু সৃষ্টি করে নিতে পারে । 
ইচ্ছে হল মন আর আত্মার যুগ্ম উপাদান । আত্মায় হল মানুষের প্রকৃত সত্তা ।আত্মা কার্যকারণের ঊর্ধ্বে এক নিরন্তর প্রক্রিয়া অভিন্ন চেতনা । ঐ চেতনার মধ্যে কোন ইচ্ছে উদ্ভব হয় না । কারন  উৎপন্ন হয় ইচ্ছা হয় কোন না কোন ব্যহ্যিক ঘটনার প্রতিক্রিয়া থেকে ।
ইচ্ছার উৎস সুত্র দুটি । একটি মনন সঞ্জাত অপরটি বস্তু ভিত্তিক । একের উৎস আলো অন্যের উৎস অন্ধকার ।
মানব মনের জাগরিত ইচ্ছে  শক্তির  সাহায্য নিয়ে  প্রকৃতি র  শক্তি কে অতিক্রম করা সম্ভব ।
ইচ্ছ শক্তি কে জাগিয়ে তুলতে হবে ।